বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

তাহসিফ সাউরি মৃত্যু রহস্যে নতুন তথ্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ণ

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। রিমান্ডে থাকা বান্ধবী জেরিকা তাসনিম দিশা এবং বন্ধু শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দুই পরিবারের বর্ণনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য সামনে আসার পর এই মৃত্যুকে ঘিরে নতুন নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান, ঘটনার দিন বারে তাহসিফ সাউরিকে জোর করে মদ ঢেলে দেওয়া হলেও তিনি তা পান করেননি। এই বিষয়টি নিয়ে তাহসিফ ও তার সঙ্গীদের মধ্যে কোনো ধরনের বাকবিতণ্ডা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পেছনের প্রকৃত সত্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ এবং মুঠোফোনের কল রেকর্ড বিশ্লেষণ করছে।

নিহত তাহসিফ সাউরির পরিবার এই মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে আসছে। অন্যদিকে অভিযুক্ত ও তাদের ঘনিষ্টজনেরা এটিকে দুর্ঘটনা বা অন্য কোনো পরিস্থিতির ফল হিসেবে প্রমাণের চেষ্টা চালাচ্ছেন। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত অন্যান্যদের ভূমিকাও নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD