বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতের এক অবিশ্বাস্য চিত্র সামনে এসেছে। উপজেলার দক্ষিণ গফরগাঁওয়ের চারবাড়ীয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজ এ কর্মরত ২৪ জন শিক্ষক মিলে পাঠদান করিয়েছেন মাত্র ৩৪ জন শিক্ষার্থীকে। শিক্ষক সংখ্যার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও কম এমন একটি প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও শিক্ষাবিদরা মনে করছেন, রাষ্ট্রীয় সম্পদের এই ধরনের অপচয় রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষক সংকট না থাকলেও এই প্রতিষ্ঠানটি থেকে এবার পাস করেছেন মাত্র ৪ জন শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়েছেন। অথচ এই প্রতিষ্ঠানে বেতনের পেছনে সরকারের একটি বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে। এত বিশাল শিক্ষক বহর থাকা সত্ত্বেও কেন এমন বিপর্যয়কর ফলাফল হলো, তা নিয়ে এখন চলছে নানা আলোচনা ও সমালোচনা।

শিক্ষাবিদরা মনে করছেন, বর্তমান সময়ে দেশের শিক্ষাব্যবস্থায় এই ধরনের অসামঞ্জস্য দূর করা অত্যন্ত প্রয়োজন। ভবিষ্যতে শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করতে এবং ছাত্র-শিক্ষকের অনুপাত যৌক্তিক পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিক সমাজ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD