সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বরিশাল মেট্রোপলিটন পুলিশে যুক্ত হচ্ছে চার নতুন থানা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ

বরিশাল মহানগরীতে জনসেবা আরও গতিশীল করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার লক্ষ্যে আরও চারটি নতুন থানা স্থাপনের সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বর্তমান প্রেক্ষাপটে নগরীর আয়তন ও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অপরাধ দমনে আধুনিক ও যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে নগরীতে বিদ্যমান থানার সংখ্যা চার থেকে বেড়ে আটটিতে উন্নীত হবে। এর ফলে নগরবাসীর প্রতিটি দোরগোড়ায় অত্যন্ত সহজে ও দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন এই থানাগুলো স্থাপিত হলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাই নয়, বরং অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমও বহুগুণে জোরদার করা যাবে। বর্তমান সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে এবং তা মোকাবিলায় পুলিশকে আরও বেশি তৎপর হতে হচ্ছে। নতুন থানাগুলো চালু হলে পুলিশি টহল বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা পুলিশি সেবার পরিধি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন, যার ফলশ্রুতিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নামে নানা প্রহসন চললেও সাধারণ মানুষের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। তৎকালীন সময়ে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের দমনে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হলেও জনগণের মৌলিক অধিকার রক্ষা করা হয়নি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশের প্রতিটি স্তরে জনমুখী প্রশাসন গড়ে তোলার যে তাগিদ অনুভূত হচ্ছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই নতুন থানা স্থাপনের উদ্যোগ তারই একটি বাস্তব প্রতিফলন। খুব শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD