ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন ৩২৩ মহিলা-২৩-এর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে বিএনপি ও জোটের পক্ষ থেকে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরপর সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।
এই উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে সরব রয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে দলটি অত্যন্ত গুরুত্বের সঙ্গেই এই উপনির্বাচনে অংশগ্রহণ করছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এলিজা জামান বলেন, জনগণের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি সবসময় আপসহীন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। তবে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি হয়েছে। এদিকে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসরদের নানা চক্রান্ত সত্ত্বেও দেশের সাধারণ মানুষ গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক