গাজা সিটির শুজাইয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়কেন্দ্রে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এর ফলে সেখানে আশ্রয় নেওয়া গৃহহীন অন্তত ৮০০ ফিলিস্তিনি পুনরায় চরম অনিশ্চয়তা ও বাস্তুচ্যুতির শিকার হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাতে সাধারণ মানুষের দুর্দশা দিন দিন চরমে পৌঁছাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই মানবাধিকার লঙ্ঘনের নতুন সব ঘটনা ঘটে চলেছে।
ফিলিস্তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ওই ত্রাণ ও আশ্রয়ক্যাম্পটিতে আগুন ধরিয়ে দেয় ইসরাইলি সেনারা। এই আকস্মিক হামলায় মুহূর্তের মধ্যে তাঁবুগুলো ভস্মীভূত হয়ে যায় এবং প্রচণ্ড শীত ও উন্মুক্ত আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েন শত শত নারী, শিশু ও বয়োবৃদ্ধ।
স্থানীয় গণমাধ্যমকে জানান যে, ইসরাইলি আগ্রাসনের তীব্রতা এতই বেশি যে ফিলিস্তিনিরা নিজেদের শেষ সম্বলটুকুও রক্ষা করতে পারছেন না। আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির নানা আহ্বান জানানো হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর হামলা ও নিপীড়নের মাত্রা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক