রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় সারের মজুত তদারকিতে যুগ্ম সচিব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট রোধ করতে চুয়াডাঙ্গায় তিন দিনের বিশেষ সফর শুরু করেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) আবু হেনা মো. মুস্তাফা কামাল। এই সফরের অংশ হিসেবে রোববার জেলার বিভিন্ন পয়েন্টে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

কৃষকদের উৎপাদনে কোনো ধরনের ব্যাঘাত যেন না ঘটে এবং ডিলাররা যাতে সঠিকভাবে সার সরবরাহ করেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকেও অংশ নেন তিনি।

কৃষি খাতের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অতীতে বিভিন্ন সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সার ও কৃষিপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা হতো। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কৃষকদের অধিকার ও সুরক্ষা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।

সফরের দ্বিতীয় ও তৃতীয় দিনে জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি সারের দোকানে অভিযান চালানো হবে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD