শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

হরমুজে জাহাজে হামলার দাবি ইরানের, হুমকিতে মার্কিন ঘাঁটি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালিতে সাতটি তেলবাহী জাহাজে সফলভাবে হামলা চালিয়ে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করার জোরালো দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে চরম উত্তেজনা ও ভূ-রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সামরিক সূত্রগুলো।

আইআরজিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি ওই কৌশলগত প্রণালির বিকল্প বা অন্য কোনো অংশ দিয়ে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচলে সহায়তা বা সামরিক পাহারা দেওয়ার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে অবস্থিত সকল মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরাসরি তীব্র হুমকির মুখে পড়বে। ইরানের এই কঠোর অবস্থানের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD