শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৬:০৮ পূর্বাহ্ণ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন বেশি তেল রপ্তানি করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য একটি কৌশলগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। কেননা, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন করে হামলার হুমকির মধ্যেই বিকল্প পথে তেল রপ্তানি অব্যাহত রেখেছে প্রতিবেশি দেশগুলো।

আন্তর্জাতিক জ্বালানি বাজারের বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প রুটগুলোর ব্যবহার উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যা তেহরানের বর্তমান অর্থনৈতিক নীতির জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD