মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দুর্গাপূজা নিয়ে ষড়যন্ত্র চলছে: ছাত্রদল সাধারণ সম্পাদক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত-শিবির এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নানা ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের এই গুরুত্বপূর্ণ উৎসবকে ঘিরে একটি চক্র অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে অতীতেও নানা ধরনের রাজনৈতিক অপতৎপরতা দেখা গেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদল সাধারণ সম্পাদকের এই বক্তব্য দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে চক্রান্ত করে আসছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের জনগণ যখন একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড জাতির জন্য কল্যাণকর নয়। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ অতীতে যেভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে, বর্তমান সময়েও কিছু দল একই পথ অনুসরণ করছে বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধর্মের মানুষের সমান অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বদ্ধপরিকর। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় দলীয় নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হোক এবং কোনো কুচক্রী মহল যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD