মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তীব্র জনবল সংকট এবং অধিকাংশ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অচল হয়ে পড়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা। দীর্ঘদিন ধরে চলা এই সংকটের ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা চরম হয়রানি ও মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন। হাসপাতালটিতে দালাল চক্রের দৌরাত্ম্যও বৃদ্ধি পেয়েছে, যার খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন অসহায় রোগীরা। পর্যাপ্ত জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে জোড়াতালি দিয়েই এই জনপদের প্রায় ২২ লাখ মানুষের একমাত্র ভরসাস্থল এই হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাস্থ্যখাতের এই বেহাল দশা দূর করতে দীর্ঘদিন ধরে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। স্থানীয় গণমাধ্যমকে জানান যে, চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে পদে পদে দুর্ভোগ পোহাতে হয় এবং চিকিৎসকের কক্ষের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত এই সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে এলাকাবাসী প্রত্যাশা করছেন।
আরববাংলা টিভি/ডেস্ক