মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে সৈয়দপুরে প্রস্তুতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রংপুর সফরকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর উপজেলাজুড়ে এক উৎসবমুখর ও সাজসাজ রব বিরাজ করছে। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সফরকে সফল ও সুন্দর করে তুলতে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সাধারণ মানুষের মাঝেও এই সফর নিয়ে বেশ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশের একটি দীর্ঘদিনের ময়লার ভাগাড় নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জনদুর্গোগ ও দুর্গন্ধ এড়াতে পৌর কর্তৃপক্ষ অত্যন্ত দ্রুততার সঙ্গে ওই ময়লার স্তূপ বালুচাপা দিয়ে ঢেকে দিয়েছে। একইসঙ্গে শহরের প্রধান প্রধান সড়কগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে, সড়কের ডিভাইডারে নতুন রঙ করা হয়েছে এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় স্থানীয় প্রশাসন সার্বিক নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের কাজগুলো অত্যন্ত নিপুণভাবে সম্পন্ন করেছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং সফরটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD