মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ

ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

সরকারের পক্ষ থেকে দেশের সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর দেশের অসাম্প্রদায়িক চেতনাকে আরও সুদৃঢ় করবে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ও আনন্দ বাড়িয়ে দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। তার এই তিন জেলা সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD