বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগের নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দুদককের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দীর্ঘদিন ধরে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, জুলাই ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর থেকেই এই নেতা দেশের বাইরে লন্ডনে অবস্থান করছেন। তবুও আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে ও তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে এই কঠোর পদক্ষেপ নিয়েছে দুর্নীতিবিরোধী এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক সংবাদমাধ্যমকে জানান যে, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মূলত দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জন ও প্রমাণের ভিত্তিতে তার বিদেশ গমন রোধে ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট মহলের ধারণা,কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি।

বিশ্লেষকদের মতে, জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে বিগত আমলের বহু রাঘববোয়ালের দুর্নীতির চিত্র। তারই ধারাবাহিকতায় এবার দৃশ্যপটে এলো নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এই শীর্ষ নেতার নাম। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কড়া নজরদারির মুখে থেকেও তার বিদেশে অবস্থান করায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা জটিলতা তৈরি হলেও দুদক তার আইনি কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD