শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় কূটনীতিকদের ওয়াকআউট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫০ পূর্বাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ভাষণ দেওয়ার জন্য মঞ্চে উঠলে বহু দেশের প্রতিনিধিদল তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করে। আন্তর্জাতিক মহলে ইসরাইলের চলমান সামরিক আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র সমালোচনার মধ্যেই এই নজিরবিহীন ঘটনা ঘটে।

প্রতিনিধিদের অনেকে নেতানিয়াহুর বক্তব্যের তীব্র বিরোধিতা করে সভাকক্ষে হইচই ও দুয়োধ্বনি দেন। বিশ্ববাসীর এই ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখেও ইসরাইলি প্রধানমন্ত্রী তার বক্তব্য চালিয়ে যান। অন্যদিকে, অধিবেশন কক্ষে উপস্থিত নেতানিয়াহুর নিজস্ব দলের কট্টর সমর্থক ও প্রতিনিধি সদস্যরা দাঁড়িয়ে তাকে করতালি দিয়ে সমর্থন জানান। এই নাটকীয় পরিস্থিতি জাতিসংঘে এক উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি করে।

সাংবাদিকদের বলেছেন, গাজা ও মধ্যপ্রাচ্যে ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলা এবং যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে বিশ্বনেতাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারই বহিঃপ্রকাশ ঘটে জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ সাধারণ পরিষদের অধিবেশনে, যা আন্তর্জাতিক কূটনীতিতে গভীর রেখাপাত করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD