প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের আইপিআই প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও জায়েদ রায়াদ আল হুসেইনের সঙ্গে এক মধ্যাহ্নভোজ বৈঠক করেছেন।
শুক্রবার স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। বৈঠকে বিশ্ব শান্তি রক্ষা, আন্তর্জাতিক নিরাপত্তা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে দেশের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেওয়া হয় এবং বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি বজায় রাখতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আরববাংলা টিভি/ডেস্ক