শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

জাপানে পা রাখল বাংলাদেশ ক্রিকেট দল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ

এশিয়ান গেমসে অংশ নেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে জাপানের মাটিতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টের প্রস্তুতি এবং ভ্রমণের সুবিধা বিবেচনায় ক্রিকেটাররা দুটি আলাদা দলে ভাগ হয়ে আসরের আয়োজক দেশটিতে এসে পৌঁছান। লাল-সবুজের প্রতিনিধিরা এখন সেখানে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন।

টুর্নামেন্টের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় অনুযায়ী বেলা ১১টায় করোইজি স্পোর্টস পার্কে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেশের হয়ে ভালো কিছু অর্জন করতে মুখিয়ে আছেন দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD