শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্ক সফররত রয়েছেন প্রধানমন্ত্রী। গত বৃহস্পতিবার কুয়েতের স্থায়ী মিশনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের বিষয়টি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের শীর্ষ নেতৃত্বকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং জনশক্তি রপ্তানির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে পারস্পরিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই নেতা ঐকমত্যে পৌঁছান।

এ সময় কুয়েতের ক্রাউন প্রিন্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি আগামী দিনে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠক শেষে সংশ্লিষ্ট কূটনৈতিক মহল মনে করছে যে, এই আলোচনার ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বেগবান হবে, যা দেশের সার্বিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD