হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবিত সাত দিনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র গ্রহণ করার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার কাছে এই তথ্য জানিয়েছেন তিনি।
পরিকল্পনার সময়সীমা ঠিক কখন থেকে শুরু হবে—এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি স্পষ্ট করে জানান যে, ওয়াশিংটন বা যুক্তরাষ্ট্র যদি এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এবং তাতে সম্মতি জানায়, তবে নির্ধারিত সাত দিনের পরিকল্পনাটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হবে।
মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত রাখার বিষয়ে তেহরানের তরফ থেকে ইতিবাচক কূটনৈতিক পদক্ষেপের কথা বলা হলেও, এর পুরোপুরি বাস্তবায়ন এখন অনেকাংশেই মার্কিন প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মনে করছেন আন্তর্জাতিক ভূরাজনীতি বিশ্লেষকরা।
আরববাংলা টিভি/ডেস্ক