শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

মদনে মোটরসাইকেল চুরির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ

নেত্রকোনার মদন উপজেলায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামসুল হক চ্যাম্পিয়নের একটি দামি মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মো. মাজারুল ইসলাম জয় (২৬) নামের এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। এই ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে শামসুল হক চ্যাম্পিয়নের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। পরবর্তীতে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মো. মাজারুল ইসলাম জয়কে আটক করে নিবিড় জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বহিষ্কৃত নেতা মাজারুল ইসলাম জয় চুরির সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং তার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিভিন্ন আলোচনা শুরু হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD