জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ যুক্তরাষ্ট্র ছাড়া প্রায় সব দেশকেই তার থেকে দূরে সরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা।
লন্ডন থেকে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বিশারা বলেন, নেতানিয়াহু তার ভাষণে যেভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করেছেন, তাতে বিশ্বমঞ্চে ইসরাইল আরও বেশি কোণঠাসা হয়ে পড়েছে। অতীতেও এই ধরনের উগ্র ও যুদ্ধংদেহী মনোভাব মধ্যপ্রাচ্যের সংকটকে কেবল ঘনীভূত করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ফিলিস্তিন ইস্যু এবং গাজায় চলমান হত্যাযজ্ঞের জেরে ইসরাইলের এই একক অবস্থান তাদের কূটনৈতিক মিত্রদেরও দূরত্ব বজায় রাখতে বাধ্য করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন ছাড়া তেল আবিবের পক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে টিকে থাকা আগামী দিনে আরও কঠিন হয়ে পড়বে। এই ভাষণের মধ্য দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী মূলত বিশ্ববাসীর সামনে নিজেদের বিচ্ছিন্নতাই স্পষ্ট করে তুলে ধরেছেন, যা দীর্ঘমেয়াদে দেশটির নিরাপত্তাকে আরও বেশি ঝুঁকিতে ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক