শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

জামালপুরে নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ

জামালপুরে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শত শত নেতাকর্মী।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা কার্যতর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন। বক্তারা বলেন, সাধারণ জনগণের অধিকার হরণে ব্যস্ত থাকা এই রাজনৈতিক দলগুলোর দোসররা দেশে ফের অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।

সমাবেশে স্থানীয় নেতারা বলেন, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মতের ওপর যে দমনপীড়ন চালানো হয়েছে, তার বিচার নিশ্চিত করতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় আয়োজক সংগঠনের নেতারা জানান, দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদী কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের এই বিক্ষোভ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD