লিথুয়ানিয়ার আকাশসীমায় হঠাৎ প্রবেশ করা একটি রহস্যজনক ড্রোন সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর যুদ্ধবিমান। এই আকস্মিক ঘটনায় ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর দেশটির প্রেসিডেন্ট গিতানাস নওসেদা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে ইউরোপের আকাশসীমায় এ ধরণের অনধিকার প্রবেশের ঘটনা বৃদ্ধি পাওয়ায় ন্যাটো বাহিনী চরম সতর্কাবস্থায় রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তার মাধ্যমে এই ড্রোন ভূপাতিত করার বিষয়টি জানানো হয়। তবে ড্রোনটি কোন দেশের ছিল কিংবা এর নির্দিষ্ট উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পূর্ব ইউরোপে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যাটো তার আকাশসীমা সুরক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে এবং এই ধরনের উসকানি কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরববাংলা টিভি/ডেস্ক