মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বকশীগঞ্জে দশানী নদীতে সেতুর দাবিতে মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বদনেরচর এলাকায় দশানী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই পাগলা খেয়াঘাটে কোনো সেতু না থাকায় চরম দুর্ভোগ ও নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন নদীর দুই পাড়ের প্রায় দশ থেকে পনেরো হাজার সাধারণ মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পারাপার হতে গিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও খেটে খাওয়া সাধারণ মানুষ মারাত্মক বিপাকে পড়ছেন। বিশেষ করে এলাকার উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারজাত করতে না পেরে কৃষকরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যা স্থানীয় অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে।

সাংবাদিকদের জানিয়েছেন, এলাকার দীর্ঘদিনের এই ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য একাধিকবার স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বাধ্য হয়েই তাই আজ সর্বস্তরের জনতা একত্রিত হয়ে এই মানববন্ধনের আয়োজন করেছেন। অবিলম্বে দশানী নদীর ওপর সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে এই জনদুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার স্থায়ী উন্নতি সাধিত হবে বলে জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD