মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

পদ্মার পানি কমলেও গোখাদ্য সংকটে রাজবাড়ীর চর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ

রাজবাড়ীতে গত এক মাস ধরে পদ্মা নদীর পানি বাড়ায় নদীসংলগ্ন বেড়িবাঁধের নিচু এলাকায় বসবাসকারী মানুষের দুর্ভোগ বেড়েছে। পানি বৃদ্ধির ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। একই সাথে নদীর পানি কমা শুরু হলেও চরাঞ্চলের মানুষের দুর্ভোগ একটুও কমেনি, বরং নতুন করে দেখা দিয়েছে তীব্র গোখাদ্যের সংকট।

স্থানীয় কৃষক ও খামারিরা গণমাধ্যমকে জানান, পানি কমার সাথে সাথে চরাঞ্চলের বিস্তীর্ণ মাঠের কাঁচা ঘাস পচে নষ্ট হয়ে গেছে। ফলে গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। গোখাদ্যের চড়া দামের কারণে অনেকে তাদের গবাদিপশু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারিভাবে দ্রুত সহায়তা না পৌঁছালে কৃষকদের বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর কাজ করছে বলে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং গবাদিপশুর চিকিৎসাসেবা ও খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD