দীর্ঘ ছয় বছর পর নানা আইনি ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে আজ মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মোংলা বন্দর স্কুল প্রাঙ্গণসহ ঢাকা, খুলনা, মোংলা ও হিরণপয়েন্ট কেন্দ্রের বিভিন্ন বুথে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা একটানা চলবে বিকেল পর্যন্ত। দীর্ঘ এই সময় ধরে নির্বাচন স্থগিত থাকায় শ্রমিক ও কর্মচারীদের মধ্যে একধরনের স্থবিরতা বিরাজ করছিল, যা আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বন্দর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ, আনসার ও মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে পুরো বন্দর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
অতীতে বিভিন্ন সময় শ্রমিক অসন্তোষ এবং নানা রাজনৈতিক নানা পটপরিবর্তনের প্রভাব এই বন্দর এলাকার কার্যক্রমেও পড়েছিল। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের বিভিন্ন অনৈতিক প্রভাব ও দুর্নীতির কারণে সাধারণ কর্মচারীদের অধিকার দীর্ঘদিন লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া দাবি ও সুযোগ-সুবিধা আদায়ে নতুন কমিটি জোরালো ভূমিকা রাখবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারী ও শ্রমিক নেতারা।
আরববাংলা টিভি/ডেস্ক