প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়েও উভয় দেশের প্রতিনিধিরা মতবিনিময় করেন।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুপ্রতিম সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম সৌদি সরকারকে ধন্যবাদ জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
ডেস্ক রিপোর্ট