বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সংসদে শৃঙ্খলা বজায় রাখার তাগিদ স্পিকারের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৫ pm

জাতীয় সংসদের বৈঠকে শৃঙ্খলা বজায় রাখতে সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে উচ্চস্বরে কথা না বলা ও মুঠোফোন ব্যবহার না করার কড়া অনুরোধ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদীয় কার্যক্রমে আরও বেশি মনোযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

এ সময় অধিবেশন চলাকালীন সংরক্ষিত নারী আসনের বিএনপির বিশিষ্ট সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীকে উদ্দেশ করে স্পিকার কিছু মন্তব্য করেন। অধিবেশন কক্ষের পরিবেশ শান্ত রাখা এবং নিয়মের মধ্যে থেকে কার্যক্রম পরিচালনার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন।

সংসদের কার্যপ্রণালী বিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়ে স্পিকার আরও উল্লেখ করেন যে, আইনপ্রণেতাদের আচরণ সাধারণ মানুষের কাছে একটি বড় বার্তা বহন করে। তাই সংসদ হলের ভেতরে সাংবিধানিক শিষ্টাচার বজায় রাখা অত্যন্ত জরুরি। ইতিপূর্বে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে সংসদের পবিত্রতা যেভাবে ক্ষুণ্ন করা হয়েছিল, বর্তমান গণতান্ত্রিক পরিবেশে তা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের অনিয়ম ও বিশৃঙ্খলা থেকে বেরিয়ে এসে সংসদকে একটি কার্যকর ও প্রাণবন্ত বিতর্কের ক্ষেত্রে পরিণত করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। আজকের এই ঘটনার পর সংসদ সদস্যদের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ সংসদ সদস্যবৃন্দ।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD