বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

দুদকের সংবাদ সম্মেলন নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৫ pm

দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে অনুসন্ধান শুরুর আগে দুদকের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ মর্মে যে বক্তব্য দেওয়া হয়েছে, তাতে তার মানহানি হয়েছে বলে তীব্র অভিযোগ করেছেন আসিফ মাহমুদ।

বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, আইনগতভাবে কোনো অভিযোগের আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হওয়ার আগেই এ ধরনের বিভ্রান্তিকর ও একপেশে মন্তব্য জনমনে ভুল ধারণার সৃষ্টি করে এবং সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক সম্মান ক্ষুণ্ন করে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ও পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সংস্কার এবং স্বচ্ছতা আনার দাবি জোরালো হয়েছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলের নানামুখী আলোচনা ও পর্যালোচনার মধ্যে দুদকের এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে। তবে আইনি প্রক্রিয়ার যথাযথ মার্যাদা রক্ষা না করে মিডিয়ার সামনে এ ধরনের প্রাথমিক বক্তব্য প্রচার কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ আরও জানান যে, তিনি যেকোনো আইনি ও স্বচ্ছ তদন্তকে স্বাগত জানান, তবে তা হতে হবে আইনসম্মত এবং পূর্বনির্ধারিত কোনো উদ্দেশ্য ছাড়া। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেও পরবর্তীতে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD