রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি যৌথ অভিযান পরিচালনার জোর দাবি উঠেছে জাতীয় সংসদে।
বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহ উদ্দিন এবং সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা এই জোরালো দাবি উত্থাপন করেন। তারা জানান, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
সংসদ সদস্যরা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে সাধারণ মানুষ চরম বিপদের সম্মুখীন হবে। এ সময় বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার প্রসঙ্গও উঠে আসে, যার ফলে বর্তমান প্রশাসনকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। পাশাপাশি, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট