বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

গণভোট ও জনদুর্ভোগ নিয়ে সরকারের অনীহার কথা জানালেন জামায়াত আমির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

টেলিভিশ চ্যানেলের প্রধান নির্বাহী এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের প্রয়োজনীয়তা এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ নিরসনে সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির বলেন, বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার এবং গণভোটের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে অনীহা প্রকাশ করছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও উল্লেখ করেন যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। দেশের স্বার্থে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের সংবাদমাধ্যম ও গণতন্ত্রের ওপর যে নিপীড়ন চালানো হয়েছিল, তা থেকে উত্তরণের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এছাড়া কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের ষড়যন্ত্র এখনও দেশজুড়ে চলছে বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকরা দেশের বর্তমান গণমাধ্যম স্বাধীনতা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD