বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ধামইরহাটে ২০০ টাকার জন্য যুবক খুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৪ pm

নওগাঁর ধামইরহাট উপজেলায় মাত্র দুইশত টাকা নিয়ে কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন হোসেন (২৫)। আর এই দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে নিজের জীবন দিতে হয় মুস্তাকিনকে।

বুধবার দুপুরে উপজেলা জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই এলাকার বেলাল হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় সাধারণ মানুষ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী এবং স্থানীয়দের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ছোটখাটো বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার দুপুরে দুইশত টাকার কারেন্ট জাল বন্ধক দেওয়াকে কেন্দ্র করে মুস্তাকিনের সাথে প্রতিবেশীর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রতিবেশীর চড়-থাপ্পড় ও আঘাতে গুরুতর আহত হন মুস্তাকিন।

ঘটনার পরপরই পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD