বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ইন্টারনেটের দাম বাড়ার খবর ভিত্তিহীন: বিএসসিপিএলসি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৫ pm

সম্প্রতি কিছু গণমাধ্যম ও অনলাইন পোর্টালে ব্যান্ডউইডথ সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ইন্টারনেট খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা এবং ব্যান্ডউইডথ সংকটে বাড়তে পারে ইন্টারনেটের দাম, কমতে পারে গতি শীর্ষক খবর প্রকাশিত হয়েছে। দেশে ব্যান্ডউইডথ ঘাটতি, ইন্টারনেটের গতি হ্রাস ও দাম বাড়ার বিষয়ে যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

গণমাধ্যমকে জানান বিএসসিপিএলসির দায়িত্বশীল কর্মকর্তারা। তারা স্পষ্ট করে জানিয়েছেন যে, দেশে বর্তমানে পর্যাপ্ত ব্যান্ডউইডথ মজুত রয়েছে এবং ভবিষ্যতে চাহিদার তুলনায় সরবরাহে কোনো ঘাটতি হবে না। ইন্টারনেটের দাম বৃদ্ধি বা গতি হ্রাসের যে আশঙ্কা করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। বরং সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সেবা আরও সুলভ ও দ্রুতগতির করার জন্য নিরলস কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা চলেছে। সেই আমলের দোসররা বিভিন্ন সময় নানা গুজব ছড়িয়ে দেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেট খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে। বর্তমানে দেশের ইন্টারনেট ও টেলিকম খাতকে আধুনিক ও জনবান্ধব করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্টরা কাজ করছেন। জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে একটি মহল এই ধরনের মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিএসসিপিএলসি সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা আশ্বস্ত করেছে যে, দেশের প্রতিটি প্রান্তে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের আতঙ্কিত না হয়ে বরং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো কুচক্রী মহল গুজব ছড়িয়ে দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD