বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময় অনিয়ম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৮ pm

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত কর্মঘণ্টা ও সময় সঠিকভাবে মানছেন না উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক। সম্প্রতি বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনায় যে চিত্র উঠে এসেছে, তাতে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের দুর্ভোগ কমাতে স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগে ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগে ৬৫ শতাংশ চিকিৎসক সকাল ৯টার পর কর্মস্থলে উপস্থিত হন। অর্থাৎ নির্ধারিত সময়ে দায়িত্ব পালনে চিকিৎসকদের বড় একটি অংশের অনীহা রয়েছে। শুধু দেরিতে আসাই নয়, বরং নিয়মবহির্ভূতভাবে নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করার প্রবণতাও চরম আকার ধারণ করেছে। পরিসংখ্যানে দেখা যায়, বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কর্মস্থল ছাড়েন।

এ ধরনের অনিয়মের কারণে চিকিৎসাসেবা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। সময়মতো চিকিৎসক না পেয়ে বহির্বিভাগে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন রোগীরা। চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD