বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কওমি সনদে মাদরাসায় চাকরির সুযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৪ pm

ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সনদকে সরকারি-বেসরকারি মাদরাসার দুটি পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে সহকারী মৌলভী (ক্বারী) ও ইবতেদায়ী ক্বারী পদে এসব বোর্ডের সনদধারীদের নিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে কওমি মাদরাসার সনদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও কর্মসংস্থানের দাবি জানিয়ে আসছিলেন আলেম-ওলামা ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা। বর্তমান সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে কওমি মাদরাসা থেকে পাস করা হাজার হাজার শিক্ষার্থীর জন্য সরকারি ও বেসরকারি মাদরাসায় কর্মসংস্থানের পথ উন্মুক্ত হলো। শিক্ষাসংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপ দেশের মূলধারার শিক্ষার সাথে কওমি মাদরাসা শিক্ষাকে আরও সুসংহত করবে এবং বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে কওমি মাদরাসাগুলোর শিক্ষার স্বীকৃতি ও অধিকার নিয়ে নানা টালবাহানা করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং সকল স্তরের শিক্ষার্থীদের মেধার মূল্যায়নে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শিক্ষিত যুবসমাজকে কাজে লাগাতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে মত দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদরা।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD