লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের সম্ভাব্য সিদ্ধান্তের পর এবার আর্জেন্টিনার জার্সি ছাড়ার ইঙ্গিত দিলেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বিশ্বকাপজয়ী দলের এই অভিজ্ঞ তারকা জানিয়েছেন, ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া তার জন্য বেশ কঠিন হয়ে উঠতে পারে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস বলেন, বয়স ও শারীরিক ফিটনেসের কথা বিবেচনা করে তাকে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে হচ্ছে। দলের তরুণ ফুটবলারদের সুযোগ করে দেওয়ার সময় আসছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই মিডফিল্ডার। তার এই মন্তব্যের পর দেশটির ফুটবল ভক্তদের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে। লিওনেল মেসির পাশাপাশি পারেদেসের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বিদায় দলটির জন্য একটি বড় শূন্যতা তৈরি করতে পারে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।
ডেস্ক রিপোর্ট