বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিক্ষার্থীদের সব এফআইআর খারিজ ভারতের সুপ্রিম কোর্টের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৭ pm

ভারতের কেন্দ্রীয় সরকার আন্দোলনের সঙ্গে জড়িতদের দাবি মেনে নিয়েছে। যন্তর-মন্তর আন্দোলনের সময় গত ২০ জুলাই সংসদ অভিমুখী পদযাত্রাকে কেন্দ্র করে এবং তারপর ২৫ জুলাই পর্যন্ত দেশজুড়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে যত এফআইআর বা মামলা দায়ের করা হয়েছিল, তার সবই খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে আন্দোলনকারী শিক্ষার্থীদের আইনি জটিলতা থেকে বড় ধরনের মুক্তি মিলল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত জুলাই মাসের ওই আন্দোলনকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপ ও মামলা দায়েরের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে ভারতের সর্বোচ্চ আদালত এই যুগান্তকারী রায় প্রদান করে। আদালত জানিয়েছে, গণতান্ত্রিক আন্দোলন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বরকে এভাবে মামলার বেড়াজালে আটকে রাখা যায় না।

এই রায় ঘোষণার পর আন্দোলনকারী মহলে স্বস্তি ফিরে এসেছে। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। অবশেষে সুপ্রিম কোর্টের এই আদেশের মাধ্যমে দেশজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আইনি হয়রানির অবসান ঘটল। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে ভবিষ্যতে গণতান্ত্রিক অধিকার চর্চার পথ আরও সুগম হবে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD