শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

কওমি শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ

কওমি মাদরাসার শিক্ষার্থীদের দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা জানান।

বর্তমান সরকারের পক্ষ থেকে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কওমি মাদরাসা শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা আধুনিক বিশ্বে নিজেদের উপযুক্ত করে তুলতে পারে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের ফলে কওমি শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের পরিধি আরও প্রসারিত হবে। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ধর্মীয় শিক্ষার সাথে জড়িত একটি বড় জনগোষ্ঠীকে অবমূল্যায়ন করা হলেও, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সব মহলের মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের পথ সুগম হচ্ছে। কার্যকরভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD