বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ভৌতিক বিল দূর করতে স্মার্ট মিটার বসবে সারা দেশে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৯ pm

বিদ্যুৎ খাতে গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি ও অসন্তোষের প্রধান কারণ হিসেবে বিবেচিত ভৌতিক বিল সমস্যা চিরতরে দূর করতে সারা দেশে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের ওপর বিশেষ জোর দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার জাতীয় সংসদে একটি গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী বিস্তারিত তুলে ধরে বলেন যে, বর্তমান সরকার জনগণের দুর্ভোগ লাঘবে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি প্রান্তে স্মার্ট প্রিপেইড মিটার চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতে নানা ধরণের লুটপাট ও দুর্নীতি হয়েছে। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে প্রাক্কলিত বা অনুমানের ওপর ভিত্তি করে অতিরিক্ত বিল তৈরি করে সাধারণ গ্রাহকদের পকেট কাটা হতো। তবে বর্তমান প্রশাসন সেই জনদুর্ভোগের দিনগুলোর অবসান ঘটাতে কাজ করছে।

প্রতিমন্ত্রী জানান, খুব শীঘ্রই দেশের সকল গ্রাহককে এই আধুনিক মিটারের আওতায় আনা হবে। এর ফলে গ্রাহকরা তাদের ব্যবহারের সঠিক হিসাব নিজেই দেখতে পারবেন এবং অতিরিক্ত বা ভৌতিক বিল আসার কোনো সুযোগ থাকবে না। সরকার আশা করছে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতের প্রতি সাধারণ মানুষের আস্থ আরও বহুগুণ বেড়ে যাবে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD