বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ফের লাখ টাকা ছাড়ালো সোনার ভরি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD