দেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত বিশ্বের প্রশাসনিক ব্যবস্থার সাথে পরিচিত হওয়ার লক্ষে সরকারের সচিব ও অতিরিক্ত সচিবসহ উচ্চপদস্থ ৩৫ জন সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ নেওয়ার জন্য সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ সিভিল সার্ভিস কলেজে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং আধুনিক সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিঙ্গাপুরের সিভিল সার্ভিস কলেজের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে যাওয়া এই প্রতিনিধি দলে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। প্রশিক্ষণ শেষে তারা দেশের নীতি নির্ধারণী পর্যায়ে আরও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলেও আমলাদের বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের নামে প্রচুর বৈদেশিক মুদ্রা অপচয়ের অভিযোগ ছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই প্রশিক্ষণগুলোর মান ও যৌক্তিকতা নিরূপণ করে কর্মকর্তা নির্বাচন করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরণের আন্তর্জাতিক প্রশিক্ষণ দেশের সামগ্রিক প্রশাসনিক সংস্কার ও পলিসি মেকিং প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে।
আরববাংলা টিভি/ডেস্ক