বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষ ডিবি হেফাজতে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং বিশেষ নিরাপত্তার স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য স্বৈরাচারী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী এবং ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজিব ঘোষকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) আনা হয়েছে। এই আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির একজন উপকমিশনার গণমাধ্যমকে জানান যে, তাদের গ্রেপ্তারের বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে এই দুই গণমাধ্যম ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে পরবর্তী তদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD