রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সাড়ে ৭ কোটি টাকার কোকেনসহ আফ্রিকান নাগরিক গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ৫:৩৮ পূর্বাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের একজন নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি কোকেন পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, বুধবার (২৪ জানুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে কোকেন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কোকেনের বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD