রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

তরুণদের বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। শনিবার রাজধানীতে ককরোচ জনতা পার্টির পূর্বঘোষিত সমাবেশ ঘিরে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। তরুণ প্রজন্মের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং বিক্ষোভের জেরে পুরো দিল্লিকে যেন একটি দুর্গে পরিণত করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে মোতায়েন করা হয় ৪০ হাজারের বেশি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য।

গণমাধ্যমকে জানান আয়োজকরা, নির্বাচন কমিশনের বর্তমান কার্যপ্রণালী এবং স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরেই দেশের তরুণ সমাজের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। তারই বহিঃপ্রকাশ হিসেবে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থানে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD