শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

খুলশীর সাবেক ওসি খুলনায় বদলি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামে আঠারো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তারে অভিযান চালানো খুলশী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিমকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের তীব্র সমালোচনার মুখে পড়ার পর গত ৭ অক্টোবর তাকে খুলশী থানা থেকে প্রত্যাহার করা হয়। এই বদলি প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাদের এমন বদলির মুখে পড়া পুলিশের মনোবল ভেঙে দিতে পারে।

সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অপরাধ দমনে পুলিশ প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন এবং কোনো বিশেষ মহলের চাপে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে নজরদারি বাড়াতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলেও পুলিশ প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD