রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

এমপি নয়, খাদেম হতে চাই: আক্তারুজ্জামান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ

ময়মনসিংহ-১০ গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন, আমি আপনাদের মাথার মুকুট হিসেবে নয়, আপনাদের সেবক বা খাদেম হয়ে থাকতে চাই। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতি সাধনে জনপ্রতিনিধিদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

গণমাধ্যমকে জানান, অতীতে এই জনপদে নানা বৈষম্যের শিকার হয়েছে সাধারণ মানুষ। বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এবং কার্যতই নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হয়েছিল। সেই অন্ধকার যুগ পেরিয়ে আজ দেশের রাজনীতিতে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বর্তমান প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে যেভাবে লুটপাট ও দুর্নীতির রাজত্ব কায়েম করা হয়েছিল, তা থেকে গফরগাঁওবাসীকে মুক্ত করে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। বিএনপি এবং সমমনা দলগুলোর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। এলাকার প্রতিটি উন্নয়নমূলক কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন করা হবে যাতে সাধারণ মানুষ তার সুফল সরাসরি ভোগ করতে পারে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতিতে এই সমাবেশে তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। জনগণের আমানত রক্ষা করাই তার মূল লক্ষ্য এবং যতদিন বেঁচে থাকবেন মানুষের সেবা করেই যাবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই সংসদ সদস্য।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD