এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান শর্তহীনভাবে জাতীয়করণ, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, অবসর ও কল্যাণ সুবিধা এককালীন পরিশোধ এবং বদলির আদেশ দ্রুত জারিসহ ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে ধারাবাহিক আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ। সাংবাদিকদের সামনে এ কথা জানান শিক্ষক নেতা আজিজী।
শিক্ষক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এমপিওভুক্ত শিক্ষকদের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠেছে। অবিলম্বে শিক্ষকদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে দেশব্যাপী শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষা করতে হলে সরকারের পক্ষ থেকে দ্রুত সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
আরববাংলা টিভি/ডেস্ক