শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ

বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমকে জানান তার পারিবারিক সূত্র। দীর্ঘ বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে তিনি দেশের গণমাধ্যম অঙ্গনে এক অনন্য ভূমিকা পালন করেছিলেন। তার এই আকস্মিক প্রয়াণে দেশের সাংবাদিকতা জগতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

তৌফিক ইমরোজ খালিদী দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি তার পেশাগত জীবনে সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশন করে গেছেন। তার প্রয়াণে দেশের সংবাদমাধ্যম এক অগ্রপথিককে হারাল। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পরিমণ্ডলে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার জানাজা ও দাফন সম্পর্কে পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD