শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

দিল্লিতে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী দিল্লির যন্তর-মন্তরে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেন। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানো এবং বর্তমান কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এই আন্দোলন শুরু হয়। বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ ও ধস্তাধস্তি ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ কঠোর অবস্থান নেয় এবং ঘটনাস্থল থেকে সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী, আম আদমি পার্টির দিল্লি প্রধান সৌরভ ভরদ্বাজ, বিশিষ্ট সমাজকর্মী যোগেন্দ্র যাদবসহ সাত শতাধিক নেতাকর্মীকে আটক করে।

গণমাধ্যমকে জানান হয়েছে যে, যন্তর-মন্তরের এই বিক্ষোভ আন্দোলনকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আটককৃতদের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিরোধী দলগুলোর অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন ক্ষমতাসীন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD