শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

খেলাধুলা হতে পারে মাদকমুক্ত সমাজের চাবিকাঠি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেল যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, আজকের তরুণদের যদি আমরা মাদকের হাত থেকে রক্ষা করতে পারি, তবেই একটি সমৃদ্ধ ও নৈতিক বাংলাদেশ গঠন সম্ভব হবে। মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই বলেও জানান তিনি।

শুক্রবার রাজধানীর বাসাবোতে আয়োজিত এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান সরকারের সময়ে দেশের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, যুবসমাজকে সঠিক পথে পরিচালনা করতে না পারলে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। তাই দেশের প্রতিটি পাড়া-মহল্লায় খেলার মাঠ রক্ষা এবং নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী এবং বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD