ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ জানিয়েছেন, তিনি একদল তরুণ ইসরাইলির সাথে সাক্ষাৎ করেছিলেন যারা গাজা উপত্যকার সকল ফিলিস্তিনিকে—এমনকি শিশুদেরও—হত্যা করার পক্ষে সমর্থন জানিয়েছিল।
একটি পডকাস্ট সাক্ষাৎকারে লাপিদ এই মন্তব্য করেন; সম্প্রতি সেই সাক্ষাৎকারের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ধরনের চরমপন্থী মনোভাব মধ্যপ্রাচ্যের দীর্ঘ1স্থায়ী সংঘাতে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক মহলে গাজা সংকট নিয়ে যখন নানামুখী কূটনৈতিক প্রচেষ্টা চলছে, ঠিক সেই সময়ে ইসরাইলি তরুণদের এমন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক